বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইলে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেলে নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবুর সভাপতিত্বে সদস্য সচিব আরিফুজ্জামান মিলন সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান সোহাগ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মশিয়ার রহমান, সদস্য সচিব তরিকুল ইসলাম সোহাগ, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি, সদস্য সচিব আল মামুন গাজীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর