• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫২ সেকেন্ড পূর্বে
মো. আবদুর রউফ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬, ০৩:৪৯ দুপুর

খাগড়াছড়িতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, ৭০ পিস বিয়ারসহ গ্রেফতার ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলাজুড়ে বিশেষ অভিযান জোরদার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক সফল অভিযানে ৭০ পিস ইন্ডিয়ান বিয়ারসহ মনোরায় ত্রিপুরা (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​শুক্রবার দিবাগত রাতে খাগড়াছড়ি পুলিশ সুপারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় ডিবি পুলিশের এসআই মাহাবুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। জিরো মাইল এলাকার পার্ক সাইড হাসপাতালের সামনের পাকা রাস্তা থেকে বস্তাভর্তি বিয়ারসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মনোরায় ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার ২ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ার বৈসকুমার ত্রিপুরার ছেলে।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির কাছ থেকে একটি সাদা বস্তায় রক্ষিত ৭০ পিস ইন্ডিয়ান বিয়ার ক্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন বলেন, 'মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট- শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)। পার্বত্য এই জেলাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত গোয়েন্দা নজরদারি ও পুলিশের এই কঠোর অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।'

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]