জয়পুরহাটে বিভিন্ন সময়ে আলোচনায় আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম রাসেলকে যৌথ অভিযানে আটক করেছে ডিবি ও ক্ষেতলাল থানা পুলিশ ।
ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম জানান, শুক্রবার (২১ আগস্ট) পিকনিকের কথা বলে ক্ষেতলাল উপজেলার আছরাঙ্গা দিঘীতে সমবেত হয় সদর, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা।
গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা ক্ষেতলাল থানা পুলিশের সহায়তায় গভীর রাতে অভিযান চালায়। এ সময় অনেকেই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের রাশেদুল ইসলাম রাসেল ও আশরাফ নামে আরও একজনকে আটক করে।
আলোচিত ছাত্রলীগ কর্মী রাসেলকে আটকের বিষয়টি নিশ্চিত করে ক্ষেতলাল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল করিম জানান, আদালতের মাধ্যমে দুজনকেই শনিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর