সম্প্রতি ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেডের সঙ্গে পার্টনারশিপ করেছে মালয়েশিয়ার ক্রীড়াঙ্গন ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ল্যাভিস প্রাইভেট লিমিটেড। এর মাধ্যমে বাংলাদেশে আধুনিক ও বিশ্বমানের ক্রীড়াঙ্গন গড়ে তোলার সম্ভাবনা নিয়ে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
এই পার্টনারশিপ ক্রীড়াবিদ ও দেশের ক্রীড়াঙ্গনের জন্য উন্নত সুযোগ-সুবিধা এবং আধুনিক অবকাঠামো গড়ে তুলতে বাংলাদেশ সরকারের লক্ষ্যকে এগিয়ে নিতে সহায়তা করবে।
এই চুক্তির আওতায় ইন্টারস্পিড ও ল্যাভিস যৌথভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য একটি মাল্টিপারপাস ক্রীড়াঙ্গনের নকশা তৈরি করবে। প্রস্তাবিত এই ক্রীড়াঙ্গনে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা ও অনুষ্ঠান আয়োজন করা যাবে।
ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেডের ডিরেক্টর আদনান করিম এবং ল্যাভিস প্রাইভেট লিমিটেডের ডাটুকজ্যাক কোহ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর