জেলার বড় শ্রমিক সংগঠন জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে রবিবার ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উৎসবমুখর পরিবেশে ৫৫ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রবিবার (২৩ আগস্ট) মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী দপ্তর সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ধার্য করা ছিল।
সেই মোতাবেক দাখিলকৃত মনোনয়ন পত্র গুলোর মধ্যে রয়েছে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক ২ জন, সহ-সাধারণ সম্পাদক ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন,প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজ কল্যাণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য পদে ১৭ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা শ্রমিকদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
মটর শ্রমিক ইউনিয়ন নির্বাচনের কমিশনার এম এ ওহাব জানান, আগামী ১২ সেপ্টেম্বর সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভাবে জয়পুরহাট কেন্দ্রীয় বাস- টার্মিনালে জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মটর শ্রমিক ইউনিয়নের মোট ভোটার হচ্ছেন ৪ হাজার ৭২১ জন। মটর শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হামিদ মিটুল।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর