• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
দিলওয়ার খান
বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল

নেত্রকোণায় ১৬২ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নেত্রকোণায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার ও বিক্রয় বন্ধে অভিযান চালিয়ে ১৬২ কেজি পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এ সময় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রবিবার (২৩ আগস্ট) নেত্রকোণা পৌরসভার মেছুয়া বাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী মেছুয়া বাজারের ব্যবসায়ী প্রবীর সরকারের মালিকানাধীন দোকান থেকে আনুমানিক ১৬২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা ও বিচারিক কার্যক্রমে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেত্রকোণা মডেল থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজারে আসা সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর দিক এবং এর ব্যবহার বন্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন জানান, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]