ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত ঘোষণার অপেক্ষায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখায় সোমবার (২৪ আগস্ট) লেনদেনের শুরুতেই তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন জ্বালানি তেল বা ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ১৪ ডলারে লেনদেন হয়।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের জন্য একটি অর্থনৈতিক ‘ডি-ডে’ সামনে আসছে। নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত তুলে ধরতে তিনি সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার পরিধি ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিনিয়োগকারীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এ কারণে এশিয়ার বাজারে তেলের দামে এই পতন দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
কুশল/সাএ
সর্বশেষ খবর