• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬, ০১:৩০ দুপুর

সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মোটর-সাইকেল দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার(২৪ আগষ্ট) সকালে উপজেলার ডাবর পয়েন্ট সংলগ্ন সিচনী এলাকায় দূর্ঘটনাটি ঘটেছে।

জেলার জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের মো. আতাউর রহমানের ছেলে ও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে নিহত মোঃ উজ্জ্বল মিয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে গাজীপুরে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। তিনি জামালগঞ্জের একটি ব্লাড ডোনার ক্লাবের প্রতিষ্ঠাতা। মৌলভীবাজারে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে। নিহত উজ্জ্বল দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের রক্তের যোগানসহ মানবিক বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় ছিল। তারা ৫ ভাই, ৪ বোন। ভাইদের মধ্যে উজ্জ্বল তৃতীয়। সে দুই-তিন বছর ধরে আনসার বাহিনীতে চাকুরিরত। ছুটি কাটাতে বাড়ি এসেছিল। সুনামগঞ্জ থেকে জেলার জগন্নাথপুর উপজেলা হয়ে মৌলভী বাজার নানার বাড়ি যাওয়ার পথে ওই দূর্ঘটনার শিকার হন।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি সিলেট থেকে ঘটনাস্থল শান্তিগঞ্জে যাচ্ছেন। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ অলিউল্লাহ বলেন,সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনা শিকার হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে। খবর পেলে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের নিকটাত্মীয় আসলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]