নাটোরের ঠাকুর লক্ষীকোলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য মানবতার বন্ধন’।
“আমাদের শক্তি আমাদের প্রাণ, মানুষের সেবায় উৎসর্গ প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনটির মানবিক কার্যক্রমের প্রথম পদক্ষেপ হিসেবে এক অসুস্থ শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। একটি শিশুর মুখে হাসি ফোটানো এবং অসহায় একটি পরিবারের কঠিন সময়ে পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে সংগঠনের সদস্যরা মানবিক পথচলার অনুপ্রেরণার সূচনা হিসেবে দেখছেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মিজানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ‘অদম্য মানবতার বন্ধন’-এর পরিচালনা পরিষদের সদস্য মাহফুজুর রহমান, আকমল হোসেন জয় ও মেহেদী হাসান মুন্নাসহ সংগঠনের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মানুষ মানুষের জন্য একটি সহযোগিতার হাত, সহানুভূতির একটি কথা কিংবা সামান্য একটি উদ্যোগও একজন অসহায় মানুষের জীবনে বেঁচে থাকার নতুন আশার আলো হয়ে উঠতে পারে। সেই বিশ্বাস থেকেই মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর