দেশের বিভিন্ন অঞ্চলে কার্যক্রমের পরিধি বৃদ্ধি এবং গ্রাহকসেবা আরো সহজ, দ্রুত ও কার্যকর করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে জেডআই গ্রুপের নতুন ডিপো যশোরের নোয়াপাড়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
নতুন এই ডিপো চালুর মাধ্যমে নোয়াপাড়া ও আশপাশের এলাকার গ্রাহক, ডিলার এবং ব্যাবসায়িক অংশীদারদের কাছে জেড আই ওয়াটার ট্যাংক, জেড আই HDPE পাইপ, জেডআই পাম্প অ্যান্ড মোটরসহ জেডআই গ্রুপের সকল পণ্য আরো দ্রুত ও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
একই সঙ্গে পণ্য সরবরাহ, বিতরণ ও গ্রাহকসেবা কার্যক্রম আরো গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর হবে বলে প্রত্যাশা করছে জেডআই গ্রুপ।
নতুন ডিপোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেডআই গ্রুপের চেয়ারম্যান এ বি এম জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন) মাজেদুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার সাখাওয়াত হোসাইনসহ কর্মকর্তা, কর্মচারী, ডিলার ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
কৃষি, অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর