৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের সাত দিন ব্যাপী ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্প আজ সোমবার থেকে জয়পুরহাট সরকারি কলেজে শুরু হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে কালেক্টিভ ক্যাম্পের উদ্বোধন করেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৩৩ বিএনসিসি ব্যাটালিয়নের এ্যাডজুটেন্ট মেজর মাশকুরুর রহমান রওনক, ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কাজী ইমরুল কায়েস, লেঃ আবু রেজা আমিনুর রহমান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহাঙ্গীর আলম।
এ ছাড়াও অন্যান্যের আরও উপস্থিত ছিলেন বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের পিইউও একেএম নাফিউর রহমান, মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজের পিইউও এনামুল হক এবং জাহাঙ্গীরাবাদ ক্যান্টঃ বোর্ড হাইস্কুলের একরামুল হক প্রমূখ।
সপ্তাহ ব্যাপী আয়োজিত কালেক্টিভ ক্যাম্পে জয়পুরহাট, বগুড়া ও নওগাঁ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক ক্যাডেট অংশ গ্রহন করছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর