বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জন জেলেসহ এফবি বরকত নামে একটি ট্রলার ডুবে গেছে।
গতকাল সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে কুয়াকাটা থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের এই ট্রলারডুবি ঘটনা ঘটে।
এ ঘটনার পর রাত সাড়ে ১০টায় নিখোঁজ জেলেদের মধ্যে আটজনকে অন্য একটি ট্রলার ভাসমান অবস্থায় উদ্ধার করেছে। এখনও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ পাঁচ জেলের মধ্যে তিনজন জেলের নাম জানা গেছে।
এরা হলেন- মো. বেলাল, মো. নুর আলম, ও মো. ইব্রাহিম। জেলেরা সবাই পাথরঘাটা উপজেলার বাসিন্দা।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, এফবি বরকত নামের একটি ট্রলার ১৩ জন জেলে নিয়ে শুক্রবার মাছ শিকারের জন্য বঙ্গোপসাগরে যায়। সোমবার দুপুরের দিকে ট্রলাটি কুয়াকাটার উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার বঙ্গোপসাগরের গভীরে ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় ভেসে থাকার পরে অন্য একটি ট্রলার আটজন জেলেকে উদ্ধার করে। এখনও পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের উদ্ধারে এফবি জহুরা খাতুন নামে একটি ট্রলার সাগরে পাঠানো হয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ট্রলারডুবির সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে জানতে চাইলে পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে পাথরঘাটার পাঁচ জেলে নিখোঁজ রয়েছে বিষয়টি আমি শুনিছি।েএ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর