• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
ফিরোজ খান
খুবি প্রতিনিধি
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৫:২৭ বিকাল

খুবিসাস শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের কার্যকর প্ল্যাটফর্ম: উপাচার্য

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে পাঠকরা জানতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতি খুলনার মানুষের প্রত্যাশা ও চাহিদার বিষয়গুলোও গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ সংগঠনের অনেক সদস্য বর্তমানে দেশের বিভিন্ন খ্যাতনামা গণমাধ্যমে কাজ করছেন, আবার অনেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এটি খুবিসাসের সদস্যদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমেরই প্রতিফলন। খুবিসাস ভবিষ্যতেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা উঠে আসে। তিনি প্রকাশিত ম্যাগাজিনের প্রচ্ছদ, ডিজাইন ও লেখার মানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সবাইকে খুশি করা ভালো সাংবাদিকের কাজ নয়, তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব। চব্বিশের পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। পেশাগত সাংবাদিকদের পাশাপাশি নাগরিক সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি প্রকাশিত ম্যাগাজিনের প্রশংসা করে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মোঃ মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ।

স্বাগত বক্তব্য রাখেন খুবিসাসের সদ্য সাবেক সভাপতি আলকামা রমিন। এছাড়া বক্তব্য রাখেন ম্যাগাজিনের ডিজাইনার মাহফুজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি মুত্তাকিম মোল্লা ও জারিন প্রভা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাসের নবনির্বাচিত কমিটির সভাপতি ইব্রাহিম খলিল। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]