আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃশ্যমানতা বৃদ্ধি এবং গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ গুগল স্কলার প্রোফাইলে ২হাজার বা তদূর্ধ্ব উদ্ধৃতি (সাইটেশন)- প্রাপ্ত ৫৯ জন শিক্ষক/গবেষকদের সম্মাননা প্রদান করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের সম্মাননা প্রদান করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া অনুষ্ঠানে সকল অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, সকল ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালক, প্রক্টর এবং সম্মাননা প্রাপ্ত শিক্ষক ও গবেষকরা উপস্থিত থাকবেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর