ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের উদ্যোগে ‘নির্মম জুলাই: স্মৃতি ও বিস্মৃতি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্যাসিবাদ পতনের মূল কারিগর ছিল। তিনি জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এই বিজয়ের স্পিরিট এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর