• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৮:০৯ রাত

বুধবার বেনাপোল ও হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার (২৬ আগস্ট) দেশের দুটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোল ও হিলি দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে উভয় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনের এই বাণিজ্যিক বিরতির পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে আগের নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের নোটিশ অনুযায়ী, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল রুটে পণ্যবাহী যানবাহনের চলাচল এবং আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে।

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের আমদানি-রপ্তানিবিষয়ক সম্পাদক মো. রকি মাহামুদ লিটন বলেন, সরকারি ছুটির কারণে বুধবার বন্দর দিয়ে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হবে না। তবে বৃহস্পতিবার সকাল থেকে বাণিজ্যিক কার্যক্রম আবারও স্বাভাবিক গতিতে চলবে।

এদিকে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর এলাকা ও আন্তর্জাতিক চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। পাশাপাশি ছুটির পর বাণিজ্য কার্যক্রম শুরু হলে যাতে যানজট বা পণ্য পরিবহনে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে একই কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরেও বুধবার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ছুটির কারণে ২৬ আগস্ট হিলি স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হবে না। ছুটি শেষে বৃহস্পতিবার থেকে বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।

এ বিষয়ে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আগেই অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

তবে পণ্য পরিবহন বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশ যাতায়াত স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]