• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৯:৫৪ রাত

রেমিট্যান্সে সুবাতাস, ২৪ দিনে এলো ২৩৪ কোটি ডলার

ফাইল ফটো

চলতি আগস্ট মাসের প্রথম ২৪ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে ২৩৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২.৭৫ টাকা ধরে) প্রায় ২৮ হাজার ৭২৩ কোটি টাকা।

মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আগস্টের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। আগের বছরের (২০২৫) একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ। গত ২০২৫ সালের আগস্ট মাসের প্রথম ২৪ দিনে প্রবাসী আয় এসেছিল ১৯৬ কোটি ১০ লাখ  ডলার।

এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু (১ জুলাই) থেকে ২৪ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫১৯ কোটি ৮০ লাখ (৫.১৯৮ বিলিয়ন) ডলারের প্রবাসী আয় এসেছে। যা গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে (জুলাই থেকে ২৪ আগস্ট) ছিল ৪৩৩ কোটি ৯০ (৪.৩৩৯ বিলিয়ন) ডলার।

সেই হিসাবে চলতি অর্থবছরের ২৪ আগস্ট পর্যন্ত প্রবাসী আয়ে বছরভিত্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৯.৮ শতাংশ।

প্রবাসী আয় ব্যবস্থাপনার সংঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে ডলারের দর স্থিতিশীল থাকা এবং হুন্ডি প্রতিরোধে কড়াকড়ির কারণে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ক্রমাগত বাড়ছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]