• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১৫ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬, ১০:৪৯ রাত

কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ বসতঘরে ফাঁস নিয়ে রিফাত (১৯) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার চরপাকুন্দিয়া ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রিফাত ওই গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে পড়ালেখা করতেন। তারা দুই ভাইবোন। রিফাত ছিলেন একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতর বৈদ্যুতিক পাখার সঙ্গে রিফাতকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কী কারণে রিফাত আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

রিফাতের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের পাশাপাশি তার সহপাঠী ও বন্ধুরাও এ মৃত্যু মেনে নিতে পারছেন না। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত সহপাঠী ও বন্ধুরা ফেসবুকে আবেগঘন পোস্ট দিচ্ছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]