নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এ নএ সআ ইয় নাটোর জেলার তথ্যের ভিত্তিতে ও তাদের উপস্থিতিতে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগের সহায়তায় অভিযান চালিয়ে ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন ও এ নএ সআ ইয়ের নাটোরে কর্মকর্তা'সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম জানান, চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। নিষিদ্ধ এসব জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর