• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৬, ০৯:৫৬ রাত

পূজামণ্ডপের নিরাপত্তায় রাজনৈতিক নেতাদের সজাগ থাকার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, পূজামণ্ডপ ও মন্দিরগুলোর নিরাপত্তায় দলীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে পাহারার ব্যবস্থা করতে হবে। কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে কোনো গোষ্ঠী বা নিষিদ্ধ সংগঠন যেন সুযোগ না পায়, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

রবিবার সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা সচল রাখা এবং অগ্নিনির্বাপক যন্ত্রের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, পূজার ছুটিতেও জেলা ও উপজেলা প্রশাসনকে সার্বক্ষণিক তদারকিতে থাকতে হবে। এছাড়া আজান ও নামাজের সময়সূচি সম্বলিত চার্ট প্রতিটি পূজামণ্ডপে পৌঁছে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি।

জেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বৈধভাবে বালু উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের কাগজপত্র যাচাই করার নির্দেশ দেন তিনি।

নিজের নামের আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী নামের আগে এই বিশেষন ব্যবহারের প্রয়োজন নেই। শুধু নাম, পদবি এবং সংসদ সদস্য হিসেবে উল্লেখ করাই যথেষ্ট।

জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]