চলতি আগস্ট মাসের প্রথম ২৬ দিনে দেশে ২৪৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে ২৪৫ কোটি ৫০ লাখ ডলারে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২৫ ও ২৬ আগস্ট—এই দুই দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দেশে মোট ৫৩১ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
এর আগের অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ সালের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৪৪৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম ২৬ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে ইতিবাচক ভূমিকা রাখছে। আগস্টের বাকি দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়ে কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর