• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৯:০৯ সকাল

বিরোধী দলের সাথে সরকার যে আচরণ করছে তা আ.লীগও করেনি: তাহের

ছবি: সংগৃহীত

বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, আওয়ামী লীগও তাদের সঙ্গে এমন আচরণ করেনি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি অভিযোগ করেন, বিরোধী দলের নির্বাচনী এলাকায় উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না।

তিনি বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিএনপিই বৈষম্যের ‘চ্যাম্পিয়ন’ হয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলের ওয়াকআউটের পর এক ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর এই জ্যেষ্ঠ নেতা।

তাহের বলেন, দেশে সারের সংকট, বিদ্যুৎ সমস্যা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে আলোচনা হবে বলে বিরোধী দল আশা করেছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছেন বলে অভিযোগ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখা উচিত, শাহবাগের ফল হিসেবে উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন।’

গণভোট প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় উপনেতা। তিনি বলেন, গণভোটের পক্ষে সবাই ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এর পক্ষে ছিলেন। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি থেকে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তাহেরের দাবি, ‘দুর্বল ও মেরুদণ্ডহীন’ অন্তর্বর্তী সরকার বিএনপির চাপে গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে করেছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে—এমন অভিযোগ তুলে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছে বলেও জানান তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তেজনা দেখা দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন—এমন অভিযোগ তুলে তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলের সদস্যরা।

এ সময় বিরোধী দলের সদস্যদের আপত্তি, হইচই ও হট্টগোলে সংসদের কার্যক্রমে সাময়িক অচলাবস্থা তৈরি হয়। পরে বিরোধী দলের আপত্তির পর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহারের কথা জানান। তবে এরপরও পরিস্থিতি তাৎক্ষণিকভাবে শান্ত হয়নি।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]