• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৩:৫৬ দুপুর

সড়ক দুর্ঘটনায় মা-সহ জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

ট্রাকের পেছনে একটি এসইউভি গাড়ি ধাক্কা দিলে এতে মা-সহ একজন কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ২৫ আগস্ট সকাল ৬টার দিকে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের উজ্জান-গারোথ চার লেনের সড়কে রামখেড়ি গ্রামের কাছে ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, নিহত কনটেন্ট ক্রিয়েটরের নাম ছবি ভার্শনে (২৩) এবং তার মা সারিকা। দুর্ঘটনায় আহত হওয়া অন্য তিন যাত্রী হলেন সুরজপাল, শচীন ও শ্যাম। আহতরা সবাই উত্তর প্রদেশের বাসিন্দা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, এসইউভি গাড়িটি ট্রাকের পেছনে চলছিল। এ সময় গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষটি এতই ভয়াবহ ছিল যে, এসইউভি গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

গাড়িতে থাকা নারীদের একজন ধ্বংসস্তূপের ভেতর আটকা পড়েছিলেন। তাকে বের করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে উদ্ধারকারীদের। আর আহতদের প্রথমে বারোদের সরকারি কমিউনিটি হেলথ সেন্টারে নেয়া হয় এবং পরে আগর জেলার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এনএইচএআই’র একটি অ্যাম্বুলেন্সে করে নিহত ছবি ও তার মা সারিকার মরদেহ বারোদের সরকারি হাসপাতালে নেয়া হয়। পুলিশ জানিয়েছে, স্বজনরা পৌঁছানোর পর তাদের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় বারোদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, ছবি একজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ছিলেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন তিনি। ইনস্টাগ্রামে দুই লাখেরও বেশি অনুসারী ছিল এই তরুণীর।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]