• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত
বিনোদন ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৯:১৩ সকাল

নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে বর্ণনা দিলেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ হড়পা বান ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬০০ ছুঁইছুঁই। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় দুই হাজার মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটিতে শুটিংয়ে থাকা ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও তার নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো ইউনিট পড়েছিল বিপাকে। তবে একদিনের ব্যবধানে যাত্রার পরিকল্পনা থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

পরিস্থিতি বিবেচনায় নেপালে শুটিং স্থগিত করে দেশে ফিরেছে সিনেমাটির টিম। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকায় ফিরে নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা গণমাধ্যমকে জানান অপু বিশ্বাস।

অভিনেত্রী জানান, গত ২৬ আগস্ট কাঠমান্ডু থেকে প্রায় দুই-তিন ঘণ্টা দূরের একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। কাকতালীয়ভাবে পরদিন, অর্থাৎ ২৭ আগস্ট একই পথ দিয়ে কাঠমান্ডুর দিকে যাওয়ার কথা ছিল ‘শিকার’ ইউনিটের। ফলে একদিনের ব্যবধানেই বড় বিপদ এড়াতে সক্ষম হন তারা।

সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে অপু বিশ্বাস বলেন, তাদের কাঠমান্ডুতে ফেরার নির্ধারিত পথের কাছাকাছিই দুর্ঘটনাটি ঘটে। তার ভাষ্য, ২৬ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট যাত্রার পরিকল্পনা থাকায় আল্লাহর রহমতে তারা বড় বিপদ থেকে বেঁচে গেছেন। দুর্যোগের কারণে ওই সড়কে আগামী ১৫ থেকে ২০ দিনের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।

এমন পরিস্থিতিতে শুটিং চালিয়ে যাওয়াকে মানবিক মনে করেননি অপু। তাই পুরো ইউনিটের সঙ্গে আলোচনা করে গানের শুটিং স্থগিত করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর নিরাপদে দেশে ফেরেন সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা।

এর আগে বেশ কিছুদিন ধরেই নেপালে ‘শিকার’ সিনেমার শুটিং করছিলেন অপু বিশ্বাসরা। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন কলকাতার অভিনেতা খরাজ মুখার্জি।

নেপালের বন্যা ও ভূমিধসে প্রাণহানির খবর প্রকাশের পর থেকেই ‘শিকার’ সিনেমার শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ মুখার্জি ভক্তদের নিরাপদে থাকার খবর জানান। এর কয়েক ঘণ্টা পর ঢাকায় ফেরেন অপু বিশ্বাসও।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]