• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ১১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬, ০৭:১৯ বিকাল

বিগত স্বৈরশাসক বিদ্যুৎ খাতকে ধ্বংস করে গেছে: ত্রাণমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিগত স্বৈরশাসক কুইক রেন্টালের নামে দেশের বিদ্যুৎ খাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি জানান, বন্ধ হয়ে যাওয়া কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর কারণে বিদ্যুৎ উৎপাদনে কিছুটা সংকট তৈরি হলেও সরকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে লালমনিরহাটের কুলাঘাটে রত্নাই নদীর ওপর নবনির্মিত ১৩০ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, বিদ্যুৎ একটি টেকনিক্যাল বিষয়। বিগত সরকার বিদ্যুৎ নিয়ে যে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করে গেছে, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় তার কিছুটা দুর্ভোগ আমরা এরই মধ্যে কমিয়ে আনতে পেরেছি।

জেলার বিদ্যুৎ সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মন্ত্রী আরও জানান, লালমনিরহাট জেলার বিদ্যুতের সার্বিক চাহিদা মেটাতে ৫০ মেগাওয়াটের একটি সোলার প্যানেল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারও আন্তরিক।

উদ্বোধনকৃত রত্নাই সেতু সম্পর্কে মন্ত্রী বলেন, লালমনিরহাট-কুড়িগ্রাম সড়কের উপর নির্মিত ধরলা সেতু কাজে আসছিলো না। রত্নাই এর উপর নবনির্মিত সেতু বহুল কাঙ্ক্ষিত একটি সেতু। এই সেতুটি সর্বসাধারণের জন্য চালু হওয়ায় দুই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে চরম ইতিবাচক ও আমূল পরিবর্তন আসবে।

সেতু উদ্বোধনের পর মন্ত্রী ধরলা নদীর ডান তীর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করেন। এর আগে তিনি ডা. সেলিনা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল সমিতির নির্বাচনে অংশ নেন। রত্নাই সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক এবং সড়ক ও জনপথ বিভাগ (সওজ), লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ রায়সহ বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]