নোয়াখালী ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘অনলাইন বক্তব্য প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবিপ্রবির সহকারী অধ্যাপক ও নোয়াখালী ডিবেটিং সোসাইটির অন্যতম উপদেষ্টা আব্দুল করিম। এ সময় নোয়াখালী ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক মো. ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান, সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, বাংলা বিতর্ক সম্পাদক তানজিলুর রহমান মুয়াজ ও সহ-অর্থ সম্পাদক মো. আবদুল মুহি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল করিম বলেন, ‘মুক্তবুদ্ধির চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের অন্যতম মাধ্যম হলো বিতর্কচর্চা। আজকের এ আয়োজনের মাধ্যমে নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করার চেষ্টা করেছে নোয়াখালী ডিবেটিং সোসাইটি।’ অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর