• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ১১:৫৩ রাত

হত্যার হুমকি, যুক্তরাষ্ট্র ছাড়লেন নেতানিয়াহুর ছেলে

ছবি: সংগৃহীত

প্রাণনাশের হুমকির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র থেকে জরুরি ভিত্তিতে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের বরাত দিয়ে আল জাজিরা ও ডিপিএ এ তথ্য জানিয়েছে।

শনিবার শিন বেত এক বিবৃতিতে জানায়, ইয়াইর নেতানিয়াহুর ওপর গুরুতর হামলার হুমকি পাওয়া যায়। পরিস্থিতি পর্যালোচনার পর তাকে তার নিরাপত্তাকর্মীদের সঙ্গে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে ইসরায়েলে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হুমকির উৎস সম্পর্কে বিস্তারিত জানায়নি সংস্থাটি।

মার্কিন সম্প্রচারমাধ্যম নিউজম্যাক্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে ফ্লোরিডায় অবস্থানকালে ইয়াইরকে হত্যার একটি কথিত ইরানি ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ বিষয়ে ইসরায়েলি গোয়েন্দারা মার্কিন কর্তৃপক্ষকে অবহিত করেছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়।

এর আগে বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছিলেন, ইরান তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল।

ইয়াইর নেতানিয়াহু কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় এবং ইসরায়েলের রাজনীতি নিয়ে নিয়মিত মন্তব্য করেন। বাবার রাজনৈতিক প্রতিপক্ষ, সরকারের সমালোচক ও সাংবাদিকদেরও তিনি প্রায়ই আক্রমণ করে থাকেন।

ফ্লোরিডায় তার অবস্থান ও সরকারি অর্থে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি নিয়ে ইসরায়েলে আগে থেকেই সমালোচনা রয়েছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পরও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় অনেক ইসরায়েলি প্রশ্ন তুলেছিলেন, যখন দেশটির বিপুলসংখ্যক রিজার্ভ সেনাকে সামরিক দায়িত্বে ডাকা হয়েছিল।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]