পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ইরানের রাজধানী তেহরান সফরে যাচ্ছেন। পাকিস্তানের এক কর্মকর্তা ও ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।
চলতি বছরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পাকিস্তান।
এর আগে গ্রীষ্মকালে ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করেন আসিম মুনির। ওই আলোচনায় সংঘাতের আরও বিস্তার ঠেকানো, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং দ্রুত সংঘাতের অবসান ঘটানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আসিম মুনিরের এই সফর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর