• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ সেকেন্ড পূর্বে
ফরিদুল ইসলাম রঞ্জু
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০২:৩৫ দুপুর

ঠাকুরগাঁওয়ে ভুয়া পুলিশ ও ডলার প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার‎‎‎​

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‎ঠাকুরগাঁওয়ে আমেরিকান ডলারের প্রলোভন দেখিয়ে জিম্মি করা এবং ভুয়া পুলিশ সেজে নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। ‎‎এ সময় তাদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাফ, ওয়াকি-টকি, নগদ আমেরিকান ডলার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ‎‎

রোববার (৩০ আগস্ট)  রাত ১০:৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর থানাধীন ১ নম্বর গড়েয়া ইউনিয়নের মিলনপুর হাটপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।‎‎​গ্রেফতারকৃতরা হলেন—দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার আরাজী মিলনপুর এলাকার মৃত নছিন আলীর ছেলে মোঃ জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার বড়পলাশবাড়ী এলাকার মোঃ হবিবর রহমানের ছেলে মোঃ ফরিদুজ্জামান (১৯)।  ‎‎‎

পুলিশ জানায়, প্রতারক চক্রটি এক ব্যক্তিকে আসল আমেরিকান ডলার কম দামে কিনে দেওয়ার কথা বলে মিলনপুর হাটপুকুর বাজারের শরিফ মাস্টার নামে এক ব্যক্তির পরিত্যক্ত কোচিং সেন্টারে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ডলার না দিয়ে উল্টো পুলিশের পরিচয় দিয়ে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো শুরু করে।  ‎​গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। ডিবি পুলিশ সেখান থেকে ওই ভিকটিমকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে এবং চক্রের মূল দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিমাকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ‎​‎‎​

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদা দাদ জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এ সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]