• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান জসিম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২০ দুপুর

মোংলায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

মোংলায় ৫০ কেজি গাঁজার বড় চালানসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-৬। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে মোংলা বন্দরের দিগরাজ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক একজন হলেন মোংলা উপজেলার কাইনমারী গ্রামের শ্যাম সরকারের ছেলে গোপাল সরকার। তবে অপর আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিগরাজ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় পরিবহনে করে গাঁজা নিয়ে মোংলায় প্রবেশের সময় গোপাল সরকারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও একজন মাদককারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের দাবি, গোপাল সরকার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজার বড় চালান এনে মোংলাসহ বাগেরহাটের বিভিন্ন এলাকায় ছোট মাদককারবারিদের কাছে বিক্রি করে আসছিলো।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]