শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর শহরের তারাগঞ্জ উত্তর বাজারস্থ শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে ও গড়কান্দা এলাকায় পৃথকভাবে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে আয়োজিত আলোচনা সভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস আলী দেওয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর- ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী।
এতে উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. নুরুল আমীন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, এমএ. রায়হান, মো. আমিনুল ইসলাম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. মিজানুর রহমান মিজান ও শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার রিপন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা এবং পৌর বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, একই দিন পৃথকভাবে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শহর বিএনপির সাবেক আহ্বায়ক মো. আনোয়ার হোসেন ভিপি। পৌর শহরের গড়কান্দা মহল্লায় বিএনপির দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা অংশ নেন।
পৃথক অলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। তারা জনগণের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালি বের করে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর