ভারতে পাচারের উদ্দেশ্যে কক্সবাজার থেকে পঞ্চগড় সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় অবস্থানের দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির অধীন সীমান্তের ৭৪২/৪ এস পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিটিহি পাড়া নামক এলাকায় বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
আটকরা হলেন মোঃ এনায়েতুল্লাহ (২৩), তার স্ত্রী মোছাঃ জাইনুব বিবি (২১)। তাদের বাড়ি কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে। অপর দুইজন হলেন মোঃ এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী মোছাঃ নুর কলিমা (২০)। তাদের বাড়ি কক্সবাজারের ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে।
পুলিশ ও বিজিবি জানায় , পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির অধীন সীমান্তের ৭৪২/৪ এস পিলার থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিটিহি পাড়া এলাকায় বিজিবির একটি টহল দল তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চারজন জানান, তাদের কক্সবাজার থেকে পঞ্চগড়ে নিয়ে আসা হয়েছে। মানব পাচারের উদ্দেশ্যে তাদের অবৈধভাবে ভারতে পাঠানোর পরিকল্পনা ছিল বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। পরে আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় নিয়ে গিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান বলেন, বিজিবি চারজন রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর