• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
মেহেদী হাসান
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:২৭ দুপুর

পাথরঘাটায় ১০৭ পিস ইয়াবাসহ যুবক আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাকিব নামে এক যুবককে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোররাত ২টা ২৫ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর পাথরঘাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাদুরতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর ও আরো পুলিশ সদস্যদের নিয়ে পশ্চিম বাদুরতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিব নামে ওই যুবক মো. বাদল ডাক্তার নামে এক ব্যক্তির বসতঘরের দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে পুলিশ সদস্যরা তাঁকে আটক করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটকের পর সাকিবের দেখানো মতে তাঁর পরিহিত লুঙ্গির পেছনের কোচর থেকে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকা তৈরি করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় আটক সাকিবের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলীম জানান, আটককৃত ব্যাক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তিনি আরো জানান তাদের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]