আরব দেশগুলো তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে না নিলে কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন আইআরজিসির রাজনৈতিকবিষয়ক ডেপুটি কমান্ডার মেজর জেনারেল যাদুল্লাহ জাভানি।
তিনি বলেন, আরব দেশগুলোর জন্য তাদের ভূখণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে দেওয়া এবং সামরিক ঘাঁটিগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়াই সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে।
যাদুল্লাহ জাভানি আরও বলেন, কুয়েত, বাহরাইন, জর্ডান কিংবা অন্য কোনো দেশের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে তা মেনে নেওয়া হবে না। এমন কোনো হামলার ঘটনায় ইরানের সশস্ত্র বাহিনী ‘চূড়ান্ত ও ধ্বংসাত্মক জবাব’ দেবে বলেও সতর্ক করেন তিনি।
ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং ইরানের সঙ্গে দেশটির দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে আলোচনায় রয়েছে।
সূত্র: মিডল ইস্ট ইরান
কুশল/সাএ
সর্বশেষ খবর