পঞ্চগড় জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জেলা বিএনপি’র সদস্য সুলতানা রাজিয়াকে শিশু ধর্ষন চেস্টার ঘটনায় জড়ানো এবং উদ্দেশ্যপ্রনোদীত ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেসক্লাবে সুলতানা রাজিয়ার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান আহ্বায়ক কমিটির সদস্য মতিকুল ইসলাম, শালবাহান ইউনিয়ন যুবদল নেতা জসিমউদ্দিন সহ বিএনপি যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
এ সময় সুলতানা রাজিয়া লিখিত বক্তব্যে বলেন উপজেলার শালবাহান ইউনিয়নের একটি শিশু ধর্ষন চেস্টার ঘটনায় মিমাংসাকারী হিসেবে আমাকে অপবাদ দেওয়া হচ্ছে। অথচ সেই সময়ে আমি রাজধানীতে চিকিৎসার কাজে ছিলাম আমি ভূক্তভোগী পরীবারকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি অথচ ফেসবুকে দৈনিক তেঁতুলিয়া, মো. মানিক এবং আব্দুল জলিল অফিসিয়াল আইডি থেকে আমার নামে মিথ্যা তথ্য দিয়ে একটি কুচক্রি মহল উদ্দেশ্যপ্রনোদীত ভাবে আমার রাজনৈতিক অবস্থান নস্ট করার জন্য গুজব ছড়ানো হচ্ছে। আমি সেই শিশু ধর্ষন চেস্টা এবং মিমাংসার সাথে জড়িত নই। আমি গুজব ছড়ানো আইডিগুলোর বিরূদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেস্টা করছি। সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসেন , সাধারন সম্পাদক সরকার হায়দার সহ স্থানীয় প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর