ফৌজদারি বিচার প্রক্রিয়ায় গতিশীলতা আনয়ন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে সমন্বয় সাধন এবং বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ নিরসনপূর্বক বিচার কাজকে আরও দ্রততর করতে বরগুনায় মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: ইকবাল মাসুদ এর সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাইন’র সঞ্চালনায় কনফারেন্সে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, বিজ্ঞ বিচারক বৃন্দ, আইনজীবীগণ, বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বরগুনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।
ফৌজদারি মামলার সুষ্ঠু তদন্ত, যথাযথভাবে ওয়ারেন্ট তামিল, সাক্ষী হাজির করা, তাদের নিরাপত্তা, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন সহ ফৌজদারি মামলায় ন্যায় বিচার নিশ্চিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় কনফারেন্সে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর