• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৪ সেকেন্ড পূর্বে
সম্পাদনা: রোহান হাওলাদার
সাব এডিটর
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৭ দুপুর

এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স

ছবি: সংগৃহীত

জেফরি এপস্টেইন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ১৪ জনের নাম মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের মেঝেতে প্রকাশ্যে পড়ে শুনিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি।

কেন্টাকির এই আইনপ্রণেতা সোমবারের এক সংক্ষিপ্ত বক্তব্যে এসব ব্যক্তিকে এপস্টেইনের কথিত ‘সহযোগী’ বা ‘সহ-ষড়যন্ত্রকারী’ হিসেবে উল্লেখ করেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ম্যাসির প্রকাশ করা নামগুলোর মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ রাজপুত্র অ্যান্ড্রু, সাবেক বার্কলেস প্রধান নির্বাহী জেস স্ট্যালি, জাদুশিল্পী ডেভিড কপারফিল্ড, বিলিয়নিয়ার লিওন ব্ল্যাক, লেস ওয়েক্সনার এবং হায়াত হোটেলসের সাবেক চেয়ারম্যান টমাস প্রিটজকারসহ আরও কয়েকজন।

বক্তব্যে ম্যাসি বিশেষভাবে সাবেক প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে বলেন, তিনি যুক্তরাষ্ট্রে যৌন অপরাধ করেছেন। তবে ম্যাসির অভিযোগে যাদের নাম এসেছে, তারা সবাই কোনো ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। শুধু কোনো নথি বা তালিকায় কারও নাম থাকা নিজে থেকেই অপরাধের প্রমাণ নয়।

ম্যাসির এই পদক্ষেপের মূল লক্ষ্য এপস্টেইন-সংক্রান্ত আরও নথি প্রকাশে মার্কিন বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করা। তার দাবি, এপস্টেইনকে ঘিরে আরও ৩০ লাখের বেশি নথি এখনো প্রকাশ করা হয়নি। এ কারণেই তিনি ‘Epstein Files Transparency Act II’ নামে নতুন একটি আইনের উদ্যোগ নিয়েছেন।

নতুন প্রস্তাবিত আইনের মাধ্যমে এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশে ভুক্তভোগী, অঙ্গরাজ্যের আইনজীবী ও কংগ্রেস সদস্যদের আরও আইনি সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগের কাছে থাকা নথি প্রকাশে গোপনীয়তা ও রেডাকশনের বিষয়ে আদালতে চ্যালেঞ্জের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

এপস্টেইন ছিলেন একজন মার্কিন ধনকুবের ও যৌন অপরাধে দণ্ডিত ব্যক্তি। ২০১৯ সালে কারাগারে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীর যোগাযোগের তথ্য প্রকাশ পাওয়ার পর থেকেই এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশ নিয়ে ব্যাপক বিতর্ক চলছে।

ম্যাসি ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না এর আগে এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের জন্য আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবার নতুন উদ্যোগের মাধ্যমে আরও নথি প্রকাশ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের দাবি জোরদার করছেন ম্যাসি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]