ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক শিশু ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মোহাম্মদ আলী নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়েরের পর বুধবার (৪নভেম্বর) দুপুরে আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে ভালুকা মডেল থানার পুলিশ।
উপজেলার হবিরবাড়ীর কাশর চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘মাদ্রাসাতুত তাকওয়া’ নামের একটি কওমি মাদ্রাসা থেকে তাকে আটক করে ভালুকা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী বাগেরহাটের কচুয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি ওই মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
জানা গেছে, ভুক্তভোগী শিশু ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী গত (২নভেম্বর) সকালে ক্লাসের পড়া দিতে গেলে শিক্ষক মোহাম্মদ আলী ওই শিশুকে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন করে এবং মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে অনৈতিক সম্পর্কের চেষ্টার করেন। পরে শিশুটি তার পরিবার কাছে গিয়ে বিস্তারিত বলেন এবং স্থানীয়দের মধ্যেও বিষয়টি জানাজানি হলে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশ সোপর্দ করেন। স্থানীয়দের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্রমন্ত্রের বই, জাদুকরী বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি ও তাবিজসহ বিপুল পরিমাণ কবিরাজি সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ। ওই মাদ্রাসায় নামমাত্র শিক্ষাদানের আড়ালে বিভিন্ন ভুক্তভোগীদের এনে কবিরাজি চিকিৎসা ও বিভিন্ন অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিলেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে আসামির বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা দায়ের করেছে পরে ওই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর