• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
হারুন অর রশিদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৪ বিকাল

পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পঞ্চগড় জেলা থেকে ‘পঞ্চগড় খবর’ নামে একটি নতুন বাংলা দৈনিক পত্রিকা প্রকাশের ডিক্লারেশন পেয়েছেন সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন তাঁর কার্যালয়ে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মোশাররফ হোসেনের হাতে ডিক্লারেশনের অনুমতিপত্র তুলে দেন।

এ নিয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পঞ্চগড় প্রেসক্লাবে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পত্রিকাটির ডিক্লারেশন পাওয়ার বিষয়টি জানান মোশাররফ হোসেন। পত্রিকাটির লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে মোশাররফ হোসেন বলেন, ‘পঞ্চগড় খবর’-এর প্রধান লক্ষ্য হবে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং ক্ষুদ্র ও কুটিরশিল্পসহ জেলার গুরুত্বপূর্ণ খাতগুলোকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাপন, সমস্যা, সম্ভাবনা ও সুখ-দুঃখের কথাও পত্রিকাটিতে তুলে ধরা হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিভিন্ন দিকের সংবাদ প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনৈতিক সম্ভাবনা এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করাও পত্রিকাটির অন্যতম লক্ষ্য।

মতবিনিময় সভায় দৈনিক দেশ রূ পান্তর পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, বাংলা দেশ প্রতিদিন ও নি উজ টোয়েন্টিফোরের প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যা নেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল, চ্যা নেল টুয়েন্টিফোরের ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি হোসেন রায়হান, দৈ নিক করতোয়ার সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম, স ময় টিভির সোহাগ হায়দার, আ রটিভির মো. হারুন অর রশিদ, সাংবাদিক আব্দুল্ল্যাহ আল মামুন রনিক, বি জয় টিভির ইনসান সাগরেদ, ডি বিসির সাংবাদিক ফাহিম হাসান, বোদা প্রেসক্লাবের সভাপতি আমির খুসরু লাভলু, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির কবির রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জেলার পাঁচ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় টেলিভিশন ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]