• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪১ দুপুর

ট্রাফিক আইন ভেঙে দুঃখ প্রকাশ করলেন বিমানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে সংসদ অধিবেশন শেষে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দুঃখ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, পরিবর্তিত বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আইন ভিন্নভাবে প্রয়োগের সুযোগ নেই। আইন ভাঙলে একজন মন্ত্রীকেও জবাবদিহির আওতায় আসতে হবে—এটাই নতুন বাংলাদেশের বার্তা।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য আলাদা নিয়ম থাকবে না। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আইনের সমান প্রয়োগ নিশ্চিত করতে চায়।

এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকার সার্কিট হাউজ রোডে মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ট্রাফিক পুলিশ দুটি মামলা করে। দুই মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। ফলে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

আইন ভঙ্গের অভিযোগে একজন মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা হওয়াকে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে মন্ত্রীর প্রকাশ্যে দুঃখ প্রকাশের ঘটনাও আলোচনায় এসেছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]