বরগুনায় সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির,আখড়াবাড়ি উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১টায় সদরের সার্বজনীন আখড়াবাড়ি মন্দিরে আলোচনা সভা ও পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্তজেলা প্রশাসক (সার্বিক)অনিমেষ বিশ্বাস, সার্বজনীন আখড়াবাড়ি কমিটির, শ্রী দিলীপ কর্মকার (সভাপতিত্বে) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)ইশতিয়াক আহমেদ, জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এজেডএম সালেহ ফারুক,প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, অন্যান্য রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
সার্বিক পরিচালনায় ছিলেন শ্রী উত্তম কর্মকার,সাধারণ সম্পাদক সার্বজনীন শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দির, এ অনুষ্ঠানে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, আমরা এমন একটা দেশ গড়বো যেখানে সব মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আখড়াবাড়ি মন্দিরে এসে শেষ হয়।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর