• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
মোঃ মনিরুজ্জামান
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৩ দুপুর

ভূরুঙ্গামারীতে জামায়াতের সীরাতুন্নবী (সা:) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুড়িগ্র ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি উপলক্ষে সীরাতুন্নবী (সা:) আলোচনা ও দাওয়াতী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির অধ‍্যাপক আনোয়ার হোসেন সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ।

এসময় উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা রুহুল আমিন হামিদি, শ্রমিক কল‍্যান ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান, উপজেলা শুরা সদস‍্য সাজ্জাদ হোসেন, রোকনুজ্জামানসহ সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচকবৃন্দ তাদের বক্তব্যে রাসুলুল্লাহ (সা.) এর জীবনাদর্শ ও শিক্ষা অনুসরণের গুরুত্ব তুলে ধরেন এবং সে অনুযায়ী সমাজে ন্যায়, ইনসাফ, নীতি-আদর্শ ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

এছাড়াও বক্তারা রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনী বাস্তব জীবনের সকল জায়গায় আমল করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত হয়ে কাজ করার আহবান জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]