বরগুনা জেলার বামনা শহর, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটসহ সংলগ্ন এলাকাকে বিষখালী নদীর তীব্র ভাঙন থেকে রক্ষা এবং পোল্ডার ৩৯/২ ও ৩৯/১ডি-র অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনা টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মহাঃ এনামুল হক।
শুক্রবার দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) আওতাধীন এ নদী প্রতিরক্ষা ও টেকসই পানি ব্যবস্থাপনা প্রকল্পের জায়গাগুলো ঘুরে দেখেন তিনি।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন এই টেকসই নদী প্রতিরক্ষা ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের স্থানসমূহ তিনি সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসম্পাদক আশেকুল হক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (ঢাকা)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ডিজাইন অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ সাইফ উদ্দিন, বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হান্নান প্রধান।
পরিদর্শনকালে প্রকল্প সংশ্লিষ্ট এলাকাগুলোর টেকসই পানি ব্যবস্থাপনা এবং বিষখালী নদীর তীব্র ভাঙন প্রতিরোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর