• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
মোঃ রুবাইয়াত হক
পটুয়াখালি প্রতিনিধি
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:৪০ দুপুর

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যাত্রীবাহী স্লিপার বাস খাদে, আহত ৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পটুয়াখালী- কুয়াকাটায় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা আইকনিক পরিবহনের একটি ডাবল ডেকার স্লিপার বাস খাদে পড়ে অন্তত ছয়জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী আইকনিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫) দ্রুতগতির বাসটি সকালে খলীলপুর এলাকা অতিক্রম করছিল।

এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এবং চালকের অসাবধানতা ও ঘুমের ঢুলে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কলাপাড়া স্টেশনের ট্র্যাফিক ও উদ্ধারকারী দলের টিম লিডার জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ করছে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]