• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
জাহাঙ্গীর আলম ভুঁইয়া
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩০ বিকাল

দূসময়ে দূর্দিনে যারা ছিলো তাদের নিয়ে কমিটি করেন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আজকে সাংগঠনিক সভা জনসভায় পরিনত হয়েছে। তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের কথা শুনবো। তারাই ভাল বলতে পারবে দলকে কিভাবে শক্তিশালী করা যাবে। যা আমাদের নেতারা বলতে পারবে না বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এসময় তিনি আর জানান, আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা ঐক্য বদ্ধ ভাবে, এক হবেন আর আপনার গ্রুপ করে তাই জোট করবেন তা হবে না বলে সর্তক করেন। আর দূসময়ে দূর্দিনে যারা ছিলো তাদের নিয়ে কমিটি করার নির্দেশনা দিয়েছেন।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথি বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল কথ গুলো বলেন।

তিনি আরও বলেন, সকল বেদাবেদ ভুলে দলের স্বার্থে সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম জোড়দার করে শক্তিশালী করতে হবে।

এমপি কামরুজ্জামান কামরুল আরও বলেন, আপনাদের গ্রুপিংয়ের কারনে কমিটি হচ্ছে না। এখন পর্যন্ত ইউনিয়ন কমিটি দিতে পারেন নাই। কমিটি করতে হবে,কিভাবে করবেন তা আমি জানি না। ব্যর্থ হলে জেলা কমিটি, বিভাগ ও প্রধানমন্ত্রী সাথে যোগাযোগ করে কেন্দ্রকে অবগত করে নতুন নিয়ে আসবো বলে এমপি কামরুল হুশিয়ার দিয়েছেন।

এমপি কামরুল আরও জানান,কে নির্বাচনের লিফলেট পানিতে ফেলে দিয়েছে সব জনগনের কাছে তথ্য আছে। ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করে কমিটি দিতে হবে। আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে কে শক্তিশালী করতে হবে, দেশের স্বার্থ তিনি কাজ করছেন তা মনে রাখতে হবে পাশে থাখতে হবে ঐক্য বদ্ধ ভাবে।

সভায় উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ সফিকুর রহমান এর সভাপতিত্বেও ২য় যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোঃ আজিজুর রহমান আজিজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটি ১ম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোঃ আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, মাসুম মাহমুদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকগন উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]