• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৭ সেকেন্ড পূর্বে
সাইফুল ইসলাম তালুকদার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ রাত

উন্নত জীবন গড়তে শিক্ষার কোন বিকল্প নেই: এমপি মাজেদ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

উন্নত জীবন গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। তবে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই একজন শিক্ষার্থী প্রকৃত শিক্ষিত হয়ে ওঠে না। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিন পক্ষের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছাত্রজীবন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে অবহেলা না করে জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম, সময়ের সঠিক ব্যবহার ও আত্মবিশ্বাসের মাধ্যমে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তোমরা শুধু নিজের ভবিষ্যৎ গড়বে না, তোমাদের ভালো ফলাফল ও ভালো কাজের মাধ্যমে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ঈশ্বরগঞ্জের সুনাম বৃদ্ধি করবে। জীবনে বড় স্বপ্ন দেখতে হবে এবং সততা ও নিষ্ঠার সঙ্গে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুলের সহকারী প্রধান শিক্ষক সেলিম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মাঝে বক্তব্য রাখেন, রোকনপুর জুনিয়র হাই স্কুলের প্রতিষ্ঠাতা ড. সুলতানা আফরোজ, সাবেক প্রধান শিক্ষক সুলতানা এম আজিজ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম তালুকদার, তারেক ইবনে মুজিব, রাজিয়া সুলতানা সীমা, জাহিদুল ইসলাম এবং শিক্ষার্থী ফাতিমা জুয়াইরিয়া ও কামরুন্নেছা মার্জিয়া প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং জুনিয়র ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল ও ক্রেস্ট তুলে দেন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে শিক্ষক মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]