• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৩ দুপুর

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি নিয়ে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ!

সংগৃহীত

দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক প্রযুক্তির প্রসার নিশ্চিত করতে অথোরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরযুক্ত নতুন লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ। ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর আধুনিক প্রযুক্তিবাজারে কম তাপ উৎপন্ন করা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং বৃহত্তর পারফরম্যান্সের চাহিদা পূরণে অপরিহার্য, যা ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির মাল্টিটাস্কিং অভিজ্ঞতা প্রদান করে।

বর্তমান প্রযুক্তির দ্রুত উন্নয়ন ও বাজারের ট্রেন্ড বিবেচনা করলে, প্যান্থার লেক প্রসেসরযুক্ত এই ল্যাপটপগুলোতে বিনিয়োগ করাটা হবে অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ও একটি চমৎকার সিদ্ধান্ত। প্যান্থার লেক প্রযুক্তির অসাধারণ আর্কিটেকচার আগামী ৩ থেকে ৫ বছর অনায়াসে ব্যবহারকারীদের আপকামিং সকল আধুনিক এআই টেকনোলজি ও ভারী কাজের সাথে খাপ খাইয়ে চলতে সক্ষম করবে।

নতুন এই উদ্যোগের আওতায় গ্রাহকদের জন্য দুটি বিশেষ মডেল বাজারে উন্মুক্ত করা হয়েছে-

প্রথম মডেল (৮৩ইউআর০০এবিএলকে): লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই মডেলটিতে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৫ ৩২২ প্রসেসর (৬ কোর: ২পি + ৪এলপিই, ৬ থ্রেড, ১২এম ক্যাশ) এবং এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৬৪ টপস এআই বুস্ট। এর বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে ১২২,০০০ টাকা।

দ্বিতীয় মডেল (৮৩ইউআর০০এসিএলকে): লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই মডেলটিতে রয়েছে -আরও শক্তিশালী ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর (৮ কোর: ৪পি + ৪এলপিই, ৮ থ্রেড, ১২এম ক্যাশ) এবং এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৮৯ টপস এআই বুস্ট। এর বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে ১৪১,০০০ টাকা।

এই নতুন লাইনআপের সাধারণ বা কমন স্পেসিফিকেশনগুলোর মধ্যে রয়েছে- ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই ৪.০ এসএসডি, ফুল এইচডি ক্যামেরা সহ আইআর ক্যামেরা, ইন্টেল গ্রাফিক্স (ইন্টেল এক্সই৩), ১৫.৩ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস ৪০০ নিটস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন, ডলবি অডিও দ্বারা অপ্টিমাইজড ২ ওয়াটের ২টি স্পিকার, ওয়াইফাই ৬x ২+, কাজের ভালো পারফরম্যান্স ও স্বাচ্ছন্দ্যের জন্য ব্যাকলিট কিবোর্ড, ৬০ ওয়াট-আওয়ার ব্যাটারি, ৮১০এইচ মিলিটারি-গ্রেড স্থায়িত্ব, লুনার গ্রে রঙ, উইন্ডোজ ১১ হোম এবং ২ বছরের ওয়্যারেন্টি সুবিধা।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর দেশের যেকোনো অথরাইজড ডিলার শপ এবং অনুমোদিত সকল শোরুমে এই ল্যাপটপগুলো সহজেই পাওয়া যাচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]