টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু ও তার সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বর্তমানে সাংসদ রবিউল আওয়াল লাভলু ও তার সহধর্মিণী উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। অনুষ্ঠানে তাদের দ্রুত সুস্থতা কামনা এবং তারেক রহমানের পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, এমপির একান্ত সচিব মুশফিকুর রহমান সানি, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজু, সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সরকার ও মো. নুরুজ্জামান রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল, সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনির, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলামসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজ ও দলীয় নেতাকর্মীরা। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মো. আবুল হাসান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর