• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ মিনিট পূর্বে
মো. আমজাদ হোসেন রতন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০২ রাত

নাগরপুরে এমপি লাভলুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের নাগরপুরে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ও তার সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুলের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাদ আছর নাগরপুর বাজার বণিক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বর্তমানে স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু ও তার সহধর্মিনী মনোয়ারা বেগম মুকুল উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। অনুষ্ঠানে এমপি ও তার সহধর্মিনীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ ভাবে দেয়া করা হয়। নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও নাগরপুর বাজার বণিক সমিতির উপদেষ্টা মো. হাবিবুর রহমান হবি,উপজেলা বিএনপি'র যুগ্ম- সাধারন সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, এমপির একান্ত সচিব মুশফিকুর রহমান সানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর বাজার বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. বজলুর রহমান মিন্টু, সহ-সভাপতি মো. শহিদুল রহমান শহীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মুসা, সাংগঠনিক সম্পাদক মো. লুৎফর রহমান, অর্থ সম্পাদক রাজীব আহমেদ সহ বাজারে বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন, ওলামা দলের সাধারন সম্পাদক মো. ফিরোজ খান।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]