সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) চার হাজার বাংলাদেশির ভিসা বাতিলের বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অবগত রয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
ফেসবুক পোস্টে নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া চার হাজার বাংলাদেশির বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা অবগত রয়েছেন। কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।
এদিকে, ভিসা বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীরা সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। তারা দাবি করেন, ইউএই থেকে ছুটিতে দেশে এসে ভিসা বাতিলের কারণে কর্মহীন হয়ে পড়া প্রবাসীদের দ্রুত পুনর্বাসন করতে হবে। পাশাপাশি তাদের জন্য মাসিক সহায়তা ভাতা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিও জানান তারা।
সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা মোট পাঁচটি দাবি তুলে ধরেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর